সিরাজগঞ্জে প্রাইভেট সেক্টর ফোরাম গঠনকল্পে সভা

 জলবায়ু পরিবর্তনের কারণে সিরাজগঞ্জ শহরে স্থানান্তরিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য প্রাইভেট সেক্টর ফোরাম গঠনকল্পে আলোচনা সভা হয়েছে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে বৃহস্পতিবার সভায় জিএফএ’র ডেপুটি টিম লিডার হাবিবুর রহমান, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ম্যানেজার লুৎফুন্নাহার শিমুল এবং সিরাজগঞ্জ সিটি কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় মো. হাবিবুর রহমান বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউটু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি) এবং আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এবং লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের আওতায় দক্ষতা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানে সহায়তা করা হচ্ছে।

Comments