জলবায়ু পরিবর্তনে স্থানান্তরিত ও ঝুঁকিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের প্রস্তুতিমূলক সভা
জলবায়ু পরিবর্তনের কারণে মহানগরীতে স্থানান্তরিত ও ঝুঁকিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) এর আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু কাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি) এবং আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এবং লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের আওতায়, খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় পরামর্শক প্রতিষ্ঠান জিএফএ জলবায়ু পরিবর্তনে স্থানান্তরিত ও ঝুঁকিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নগরীর আভা সেন্টারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় মেয়র জনাব আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজ সেবা অধিদপ্তর-খুলনার উপপরিচালক খান মোতাহার হোসাইন। সভায় অন্যান্যের মধ্যে জিএফএ-এর টিম লিডার এ্যালেস্টার ম্যাচিন, ডেপুটি টিম লিডার এন্ড ভিএসটি ম্যানেজার হাবিবুর রহমান, প্রকল্পের মনিটরিং এন্ড টেকনিক্যাল কোঅর্ডিনেশন এ্যাডভাইজার মোঃ আতিয়ার রহমান, কেসিসি’র কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, মো: শামসুজ্জামান মিয়া স্বপন, মোঃ মনিরুজ্জামান, মো: আরিফ হোসেন মিঠু, সংরতি আসনের কাউন্সিলর পারভীন আক্তার, চীফ প¬ানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, মহিলা চেম্বার অব কমার্স-খুলনার সভাপতি শামীমা সুলতানা শীলু প্রমুখ বক্তৃতা করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্য জিএফএ প্রতিনিধিবৃন্দগন ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সিডিসি ক্লাস্টারের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন জিএফএ-এর এসিস্টেন্ট টীম লিডার, সাউথ রিজিওন এবং খুলনা সিটি কোওরডিনেটর, খাঁন মোহাম্মদ মাহমুদ হাসান।
এই সভায় প্রকল্পের দক্ষতা প্রশিক্ষণ এবং চাকুরী প্রদানের ব্যাপারে একটি রূপরেখা ব্যাপারে আলোচনা সহ সুবিধাভোগীদের মূল্যায়ন এবং নির্বাচন প্রক্রিয়া, ট্রেনিং সার্ভিস প্রোভাইডার নির্বাচন প্রক্রিয়া, প্রশিক্ষণ বাস্তবায়ন প্রকল্পনা সহ আরো অন্যানো বিষয়ে আলোকপাত করা হয়েছে।
Comments
Post a Comment